শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জম্মু–কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের সদস্য। বিস্ফোরণে গুরুতর আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও রয়েছেন।

বিস্ফোরণে আহতদের দ্রুত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোগাম থানায় ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit