শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ রবিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং আয়োজক কমিটির সদস্য-সচিব ফাতেমা বিনতে মুস্তফা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লিন ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন থাকবে।

এছাড়া, তারুণ্যের উৎসব উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবা বিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা, পুষ্টি ও খাদ্য বিষয়ক অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, আইন ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ডাকসু এই উৎসবের সহ-আয়োজক হিসেবে রয়েছে।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit