বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বিএনপির নির্বাচনী গণসংযোগ সুধী সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নিবার্চনী গণসংযোগ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাজনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল-বোচাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বিরলের মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল আকতার, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহবায়ক সনাতন চন্দ্র রায় প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরল-বোচাগঞ্জের হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit