রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভিটামিনের ঘাটতি কমাতে শীতে কয়টি করে ডিম খাবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়িতে মাছ-মাংস না থাকলে ডিমই একমাত্র ভরসা। প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। 

শীতকালে ডিম খাবেন কেন?

ডিমের মধ্যে ভিটামিন ডি, ভিটামিন-বি, ভিটামিন বি ১২, বায়োটিন, রিবোফ্লাভিন, থায়ামিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেলেনিয়ামের মতো পুষ্টি রয়েছে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, ডিম পুষ্টির ভাণ্ডার। শীতকালে এই খাবারটি খেলে একাধিক রোগের ঝুঁকি এড়াতে পারবেন। ডিমে থাকা প্রোটিন শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এর জেরে একাধিক রোগ বা সংক্রমণের ঝুঁকি শীতকালে সহজেই এড়ানো যায়। অর্থাৎ, শীতকালে ডিম রোগ প্রতিরোধের কাজ করে।

শীতকালে ডিম খাওয়ার আর একটি কারণ হলো ভিটামিন ডি। শীতের দিনের রোদের তেজ কম থাকায়, শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। তাই এই মৌসুমে শরীরে ভিটামিন ডির ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু ডিম খেলে পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যায়। খুব কম খাবারেই ভিটামিন ডি পাওয়া যায়, তার মধ্যে ডিম হলো অন্যতম। 

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ডিম খেলে হার্টের রোগ, স্ট্রোক এবং অন্যান্য রোগের ঝুঁকি সহজেই এড়ানো যায়। ডিমের কুসুমে ১৮৬-২০০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং চোখের সমস্যা প্রতিরোধ করে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী ডিম। পাশাপাশি পেশি গঠনেও সাহায্য করে এই খাবার।

দিনে কয়টি ডিম খাওয়া উচিত?

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক দিনে ১-২টি ডিম খেতে পারেন। শীতকালে ২টি ডিম খেতে পারেন। তবে এর সঙ্গে বাকি ডায়েটও স্বাস্থ্যকর হওয়া চাই। অর্থাৎ, সুষম আহারের সঙ্গে ২টি ডিম রাখতেই পারেন। কিন্তু হার্টের সমস্যা থাকলে, ডায়াবিটিস বা হাই কোলেস্টেরল থাকলে সপ্তাহে ৫-৭টা ডিম খেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit