একাদশে হামজা, বেঞ্চে শমিত শোম
Reporter Name
-
Update Time :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
-
৯৫
Time View
ক্রীড়া ডেক্স : নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমের। লম্বা ভ্রমণ করে এসে দলের সঙ্গে মাত্র এক সেশন অনুশীলন করেছেন শোম। যে কারণে তাকে একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে শুরু থেকে খেলবেন লিস্টার সিটি তারকা হামজা চৌধুরী।
১৮ নভেম্বর ভারত লড়াইয়ের আগে আজ পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কাবরেরা। তাই একাদশের বাইরে বদলি হিসেবে আরো ছয়জকে খেলানোর কথা আগেই জানিয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
রক্ষণ : তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ : হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
কুইক টি ভি / মোহন / ১৩ নভেম্বর ২০২৫/ সন্ধা ৬:৫৯
Please Share This Post in Your Social Media
More News Of This Category