বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কা থাকায় সফর চলাকালেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চেয়েছেন শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, যদি বোর্ডের অবাধ্য হয়ে এসব ক্রিকেটার দেশে ফেরেন, তবে তাদের ২ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে।

পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। ১৪ নভেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে। তার আগে দেশে ফিরতে চেয়েছেন দলের অন্তত আটজন ক্রিকেটার। তাদের দাবির পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

শ্রীলঙ্কা দলের একাংশের চাওয়ার বিপরীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। এসময় পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়।বৈঠকের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দেয়।

তবে যারা এই নির্দেশনা না মানবে, তাদের প্রতি কঠোর হবে বোর্ড। ঠিক কোন কোন ক্রিকেটার বোর্ডের অবাধ্য হয়েছিলেন, তা জানা যায়নি। এমনকি সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কাও পুরোপুরি কাটেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit