বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

আওয়ামী ফ্যাসিস্টদের থেকে সাবধান : আমান উল্লাহ আমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

রাজনীতি ডেক্স : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ঘাপটি মেরে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা। এরা সুযোগ পেলেই ছোবল মারবে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।আমান উল্লাহ আমান বলেন, ৫ আগস্টের আগে যারা বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, মামলা ও হামলা চালিয়েছে।

আজ তারা নিজেদের মুখোশ বদলে বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এরা আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিনিধি, সময় এলে তাদের প্রকৃত রূপ প্রকাশ পাবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকার কার্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা এখন গণবিচ্ছিন্ন। নির্বাচনে তাদের প্রতীকও থাকবে না। তাই ধানের শীষ প্রতীকে ভোটই হবে জনগণের বিজয়, স্বাধীনতার প্রতীক। ধানের শীষের বিজয় মানে জনতার বিজয়।

অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এ হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভাঙচুর করেছিল। আমার নামেই উল্টো মামলা দিয়েছিল। কিন্তু আল্লাহ তাদের বিচার করেছেন। এ বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না । তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে হযরতপুরে প্রতিষ্ঠা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নিজেরা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেন, দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিলনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

 

কুইক নিউজ / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit