বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেখা যায় ব্যাপক অব্যবস্থাপনা। আমন্ত্রণ জানানো পরও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে সাংবাদিকরা পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন বর্জন করেন। অবশেষে ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বুলবুল।

বুধবার (১২ নভেম্বর) ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের সেখানে দাওয়াত করেছিলাম। যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরনের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করার কথাও জানান বুলবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে আমাদের কোন বিভাগের কারণে এ ব্যর্থতাটি এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, আপনারা এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার। ভুল আমরা করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল যেন আর না হয়।’

 

 

কুইক টি ভি / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit