বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ:লীগ নেতা গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন। আনসারি রাঙামাটি জেলা আওয়ামীলীগের আইসিটি বিষয়ক সম্পাদক বলে পুলিশ সূত্র জানিয়েছে।আনসারি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় কাযালয়ের কম্পিউটার পরিচালনাসহ দলটির সাধারণ সম্পাদকের বিভিন্ন কাযক্রম পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।ওসি জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে আনসারি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি জানান, প্রাপ্ত বিষয়াদি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit