বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

টানা তিন ওভারে তিন ক্যাচ ছাড়ল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ক্রীড়া ডেস্ক: সিলেট টেস্টের প্রথম দিন সকালেই ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ভুগছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে টানা তিন ওভারে তিনটি ক্যাচ মিস করেছে স্বাগতিকরা।নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ হাতছাড়া করেন সাদমান ইসলাম। ডাইভ দিয়েও ক্যাচটি ধরতে পারেননি তিনি।পরের ওভারেই (পঞ্চম) হাসান মাহমুদের বলে পুল শট খেলেন অভিষিক্ত কেড কারমাইকেল, স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম সেই ক্যাচটি মিস করেন।

ষষ্ঠ ওভারে আবারও হতাশা—নাহিদ রানার করা ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে। আগের ওভারে ক্যাচ মিস করা তাইজুলও মাঠের বাইরে চলে গেছেন।এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

প্রথম ওভারেই আইরিশদের ওপর আঘাত হানে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের ফুল লেংথ বলে এলবিডব্লু হয়ে ফেরেন বলবার্নি (০)।রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি।প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৪ রান, হাতে আছে ৯ উইকেট। উইকেটে আছেন পল স্টার্লিং (২১*) ও কেড কারমাইকেল (১৭*)।

 

 

কুইক নিউজ / মোহন / ১০ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit