সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

‘দুদকের কর্মকর্তাদের দুর্নীতি পেলে ছাড় দেওয়া হয় না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : নিজেদের ঘরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় দেওয়া হয় না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। সোমবার (১০ নভেম্বর) দিনাজপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দুদকের জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদক কমিশনার বলেন, দুদকের বর্তমান ড. মোমেন কমিশন প্রতিজ্ঞা নিয়েছেন, নিজের ঘর দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ রাখবেন। সরকারি সব অফিসেের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করার আগে কমিশনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে এতটুকু ছাড় দেওয়া হয় না। দেশে দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা লাগবে। সবার মধ্যে নীতিবোধ জাগ্রত করতে হবে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

বিশেষ অতিথির বক্তৃতায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সমাজকে স্বচ্ছতার মধ্যে আনতে নিরন্তর প্রচেষ্টার পরও আমরা সমাজকে স্বচ্ছতা, জবাবদিহিতা আনতে পারিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা প্রাপ্তি এ গণশুনানির মূল লক্ষ্য। দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ঘুষদাতা ঘুষগ্রহীতার চেয়ে বেশি অপরাধী। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আপনার নিষ্পাপ শিশুদের খাওয়াবেন না। দিনাজপুরে ৪৪টি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতাধিক অভিযোগের ভিত্তিতে এদিন দিনাজপুরে ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

গণশুনানিতে ৪৪টি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট প্রায় ১৮০টি অভিযোগ গৃহীত হয়। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ১২৮টি অভিযোগের শুনানি হয়। শুনানির পর ৪টি অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, ঘুষ-দুর্নীতির অভিযোগে ২ জন কর্মকর্তাকে বদলি, একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ এবং ৪ জন কর্মচারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। বাকি অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit