বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

গোলশূন্য তিন ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যানফিল্ডে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও লিডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল অল রেডসরা। গত ডিসেম্বরে এই লিডসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিলো স্লটের দল।

৬৯ শতাংশ বল দখল এবং প্রতিপক্ষের গোল পোস্টে ১৯টি শট নিলেও ম্যাচের ৩২তম মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করতে বসেছিল লিভারপুল। যদিও বাজে ফিনিশিংয়ের কারণে সেই যাত্রায় বেঁচে যায়।

Liverpool FC vs Leeds LIVE: Premier League result, latest updates and reaction after goalless draw | The Standard
এক মাসের ব্যবধানে লিডসের সঙ্গে দুইবার ড্র করল লিভারপুল।

১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে লিভারপুল। ২১ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে লিডস। এদিকে দারুণ ছন্দে থাকা সিটিও পয়েন্ট হারিয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন হলান্ড-ফোডেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সান্ডারল্যান্ড। রাতে আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit