শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

‘ক্রিকেট ফর অল’ এর আগে জরুরি হলো ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা: তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। এর পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশা ও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই টাইগার ওপেনার।

পাশাপাশি সরকারের নীরবতাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে তামিম লিখেন, ‘দেশের ক্রিকেটে এই ঘটনা নিয়ে তোলপাড় হলেও সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আগের মত আবারও দাবি করছি, দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে বিসিবির কেউ না থাকে। কমিটিতে নারী অধিকার, যৌন হয়রানিমূলক অপরাধ, এবং মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে জ্ঞানী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। যদি আমরা এই বিষয়টির সঠিক সমাধান না করি, তবে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশের নারীদের কাছে অপরাধী হয়ে থাকব।’

রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।’তিনি আরও বলেন, ‘যারা এই সাহসিকতা দেখিয়ে মুখ খুলেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি। যারা এখনও সংকোচে আছেন, তাদের বলছি, কখনো দেরি নয়। আওয়াজ তুলুন, আমরা আপনাদের পাশে আছি।’

সবশেষে তামিম বলেন, ‘বিসিবিতে এখন একটা স্লোগান চলছে—ক্রিকেট ফর অল। কিন্তু আমি মনে করি, এর আগে জরুরি হচ্ছে সেফটি ফর অল নিশ্চিত করা। দেশের সব খেলাই আমাদের গর্ব, আমাদের সম্মান, এবং আমাদের দায়িত্ব।’

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit