বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের জন্য সুখবর দিলেন শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ Time View

রাজনীতি ডেক্স: নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-ভাঙ্গার আংশিক) আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় নেতাকর্মীকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পাশাপাশি জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের জন্য সুখবর দিয়েছেন তিনি।রোববার (৯ নভেম্বর) বিকালে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রায়ত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা ও সুখবর দেন।

তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি অনেক প্রার্থী রয়েছে। সব প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল তারা যদি এখন উন্নয়নের কথা বলে তাহলে হাসি পায়।ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জেল-জুলুম সহ্য করে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই, দল তাদের কথা মনে রাখবে। স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্ঠু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।

 

 

কুইক নিউজ / মোহন / ১০ নভেম্বর  ২০২৫ / বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit