শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত বহু যাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ায় দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। রবিবার সন্ধ্যার দিকে একটি ট্রেন অন্যটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আহত হয় বেশ কয়েকজন যাত্রী। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে পুলিশ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। 

দুর্ঘটনাস্থলে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ জানান, আহতদের মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে ১১ জনকে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছে। 

দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী ব্রাতিস্লাভা ও পেজিনোকের ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পূর্বে। ট্রেনগুলোতে প্রায় ৮০০ যাত্রী ছিল বলে জানা গেছে। এর আগে ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হয়। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit