সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল ব্যক্তির পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

ফের টেস্টের অধিনায়কত্ব নেয়ার কারণ জানালেন শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতি স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ফিরে পেয়েছেন মাঝে দল কোনো টেস্ট খেলার আগেই। দ্বিতীয় দফায় দলের অধিনায়কত্ব কাঁধে নেয়ার বিষয়টি খোলাসা করেছেন শান্ত।

সোমবার (১০ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত শান্ত অধিনায়কত্ব ছাড়ার কারণ সম্পর্কে বলেন, ‘৩ ফরম্যাটে আলাদা ক্যাপ্টেন থাকায় আমি সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় আমি ক্লিয়ার এবং কনভিন্সড। আশা করবো কোন সমস্যা হবে না। হলে বোর্ড আমার পাশে থাকবে। বাকি ২ ক্যাপ্টনের সঙ্গে আলোচনা হয়েছে। এই কমিউনিকেশনের কারণেই আমার মনে হয়েছে এখন সব ওকে।’

অধিনায়কত্ব ছাড়লেও মাঝের সময়টায় নাকি ভালোই ছিলেন শান্ত। ফের টেস্টের অধিনায়কত্ব নিতে রাজি হওয়ার ব্যাপারে বলেন, ‘অধিনায়ক ছিলাম না মাঝে অনেকদিন। ভালো ছিলাম…এখন যেভাবে কমিউনিকেশন করেছে সেটা আমার ভালো লেগেছে। আমার চেয়ে দল বড়, অনেক এক্স ক্রিকেটাররা বোর্ডে আছেন, তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে তাই ফিরে এসেছি।’

আয়ারল্যান্ড সিরিজের দুই টেস্টেই খেললে ১৯ নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক। তার এই কীর্তি পুরো দল মিলেই উদযাপন করতে চান শান্ত। তিনি বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে অনেক কাজে লাগবে। আমরা দুইটা টেস্টই সেলিব্রেট করতে চাই।’ 

 

 

কিউএনবি/খোরশেদ/১০ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit