সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আশুলিয়ায় গ্যাং লিডার-ছিনতাই চক্রের ৬ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গ্যাং লিডার-ছিনতাই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছেন যৌথবাহিনী। এসময় ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি সহ অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।সোমবার সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্প এবিষয়ে নিশ্চিত করেন। এরআগে রোববার রাতভর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওহিদুলের ছেলে আফজাল (২৯) এবং একই এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), আরিফুল ইসলাম (২৩), জুঁই (২৬) ও উত্তর গাজিরচটের কাওসার (২৪)।

এবিষয়ে যৌথবাহিনী জানান, এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল, অর্থ ছিনতাই ও শারীরিকভাবে জখম করে পথচারীসহ যাত্রীদের নাজেহাল করে আসছে।ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদেরকে আশুলিয়া থানা হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit