শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

জাতীয় নির্বাচনের আগে জনগণ আর কোনো ভোট চায় না: রহমাতুল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫৯ Time View

ডেস্ক নিউজ : বরিশালে ধানের শীষের পক্ষে রিকশা শ্রমিকদের নিয়ে একটি ব্যতিক্রমী রিকশা র‌্যালি ও সমাবেশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল বেলস পার্ক উদ্যান থেকে শুরু হয় এই র‌্যালি ও সমাবেশ। এর আগে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে শত শত রিকশা জড়ো হয় এখানে। দলের নেতাকর্মীদের নিয়ে বেলস পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, আমরা ভোট দিতে পারি নাই ২০ বছর। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে ভোটের অধিকার ফিরে এসেছে। এখনো একটা পক্ষ নির্বাচন বানচাল করতে চায়। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন, গণভোট জনগণ চায় না।

তিনি আরও বলেন, রিকশাচালকরা আমাদের ভাই। এবারের নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারাও এবার ভোট দিতে পারবে তাদের পছন্দের প্রার্থীকে। ব্যতিক্রমী এই প্রচারণা নির্বাচনি মাঠে ভিন্ন আমেজ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

র‌্যালিতে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কেউ আগে এভাবে ভাবেনি। আমরাও সমাজের অংশ। নির্বাচনে আমরাও ভূমিকা রাখব। রিকশা নিয়ে শোভাযাত্রা অংশ নিয়ে খুব ভালো লাগছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit