শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সেনাবাহিনীর দোকানে বিক্রি হচ্ছে ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠানের তৈরি মদ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বেসের এক প্রতিবেদন মতে, সেনাবাহিনীর শুল্কবিহীন বিপণিতে (মিলিটারি স্টোর) ট্রাম্প ব্র্যান্ডের মদ বিক্রি হচ্ছে। সেই লাভ যাচ্ছে ট্রাম্পের পরিবারের অ্যাকাউন্টে। যে কারণে অভিযোগ উঠেছে, এভাবে বেতন ছাড়াও বাড়তি আর্থিক সুবিধা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পরিবার ক্ষমতার অপব্যবহার করছে বলেও সমালোচনা করছেন বিরোধীরা।

প্রতিবেদনে অনুসারে, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সেন্টারভিলে সেনাবাহিনীর জিনিসপত্র কেনার জন্য যে শুল্কহীন দোকানগুলো রয়েছে, সেখানেই বিক্রি হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডের মদ ও সিডার। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এতে কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। এতে প্রেসিডেন্টের কোনো ভূমিকাও নেই।
 
যদিও পর্যবেক্ষক সংস্থাগুলো এমন ব্যাখ্যা মানছে না। তারা বলছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রায় নিংড়ে নেয়া হচ্ছে। সরাসরি আইন ভঙ্গ না হলেও আর্থিক সুবিধা নেয়া হচ্ছে। সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটন (ক্রিউ) মুখপাত্র জর্ডন লিবোউইৎজ বলেছেন, ‘এখানে আইনি বিষয় না থাকলেও নীতির বিষয় জড়িত।’তিনি আরও জানান, সরকার যদি ট্রাম্পের সংস্থার পণ্য পাইকারি হারে কেনে, তা হলে তা আদতে সংবিধানেরই বিরোধিতা করছে। বেতন ছাড়াও প্রেসিডেন্টকে আরও আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছে।
 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ক্ষমতাকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা তুলে নেয়া ক্ষেত্রে ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান চেষ্টার কোনো ত্রুটি করছে না। গল্ফ মার্কারে প্রেসিডেন্টের সিল ব্যবহার থেকে শুরু করে তার হ য়াইট হাউসে নিজের ছবি সম্বলিত কফি টেবিল বই পর্যন্ত সবই বিক্রি করা হচ্ছে। তাতে সবশেষ যোগ হয়েছে ট্রাম্প ওয়াইন ও সাইডার। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit