শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

শেষ হলো পুসাবের ‘জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)র গৌরবময় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’।

শুক্রবার (০৮ নভেম্বর) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই বিতর্ক উৎসব। এই মেগা ইভেন্টটি যুক্তির ধার ও মুক্তচিন্তার চর্চায় চট্টগ্রামসহ দেশের শিক্ষাঙ্গনকে প্রাণবন্ত করে তুলেছিল।

ডিবেটগুলো ছিল তর্ক-যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত। এতে আন্তঃ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়— এই তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়ের বিতার্কিকরা তাদের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মঞ্চে নামেন। বিতার্কিকদের অসাধারণ যুক্তি, তথ্যভিত্তিক আলোচনা এবং সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।

উৎসব শেষে তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক ও চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কৃত করা হয়।

স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটি। রানার্স আপ আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক আফরা আনান সারা (সরকার দলের মন্ত্রী) এবং টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক তানজিম রহমান।

কলেজ পর্যায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ডিবেটিং সোসাইটি, রানার্স আপ চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক সানজিদা মারিয়াম অবন্তি (সরকার দলের সংসদ)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক সাবিহা তাবাসসুম (চট্টগ্রাম কলেজ) এবং আতেফ শাহরিয়ার (চট্টগ্রাম বন্দর কলেজ)।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব, রানার্স আপ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক সাদ আল আশরাফি (সরকার দলীয় সংসদ)। টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক মিরাজ বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সেক্রেটারি, আইইবি), মোহাম্মদ আবদুল মোতালেব (প্রক্টর, ইউএসটিসি), প্রফেসর ডাঃ নুরুল আবসার (ট্রেজারার, ইউএসটিসি), ডাঃ হেদায়েত উল্লাহ (এসোসিয়েট প্রফেসর এবং ডিন, ফেস্ট, ইউএসটিসি)। এছাড়াও পুসাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ (প্রতিষ্ঠাতা), ফাহমিদুর রহমান অমি (স্থায়ী সদস্য) এবং মাশরুর আনোয়ার (পুসাব চট্টগ্রাম জোনের এডভাইজর)।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিতর্কপ্রেমীরা। এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি উৎসবকে আরও মহিমান্বিত করে তোলে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামীতেও পুসাব এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক ইভেন্টের মাধ্যমে তরুণ সমাজকে যুক্তির পথচলায় অনুপ্রাণিত করে যাবে। এই বিতর্কের মাধ্যমে সৃষ্ট ঐক্য আরও মজবুত হবে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit