মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজপদচ্যুত সাবেক প্রিন্স অ্যান্ড্রু একবার থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরের সময় বিলাসবহুল হোটেলে ৪০ জন যৌনকর্মীকে নিয়ে গিয়েছিলেন। এমন চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছেন ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসবিদ অ্যান্ড্রু লাউনি। এছাড়া ২০০০ সালের শুরুর দিকে তিনি করদাতার অর্থে ট্রেড এনভয় হিসেবে বিদেশ সফরের সুযোগ নিয়েছিলেন।

লাউনি জানান, প্রতিটি সফরে অ্যান্ড্রু দুই সপ্তাহের ‘ব্যক্তিগত সময়’ রাখতেন। ফলে করদাতারা তার বিলাসবহুল ছুটির খরচ বহন করতেন। তিনি আরও বলেন, ‘একবার থাইল্যান্ড সফরে রাজা’র জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে তিনি যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে যান। কিন্তু দূতাবাসে না থেকে নিজের পছন্দমতো পাঁচ তারকা হোটেলে ওঠেন—যেমনটি তিনি সব সময়ই করতেন। চার দিনে ওই হোটেলে ৪০ জন যৌনকর্মী আনা হয়েছিল, যা কূটনীতিক ও অন্যদের সহায়তায় ঘটেছিল।’

ইতিহাসবিদের দাবি, এই তথ্যটি একাধিক সূত্র, এমনকি থাইল্যান্ডের রাজপরিবারের এক সদস্যের মাধ্যমেও যাচাই করা হয়েছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক ইয়ান প্রাউড জানান, অ্যান্ড্রুর নারীসঙ্গের বিষয়টি তখন দূতাবাসের অভ্যন্তরে প্রায় সবাই জানতেন।

ইয়ান প্রাউড বলেন, ‘অ্যান্ড্রু ব্যক্তিগত সফরেও যেতেন। তিনি সবসময় দূতাবাসে না থেকে নিজস্ব জায়গা পছন্দ করতেন। ব্যাংককের একটি নির্দিষ্ট বিলাসবহুল হোটেলেই থাকতেন, কারণ সেখানে নিচতলায় তার পছন্দের নাইটক্লাব ছিল।’

এই ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার সকালে তাকে যুক্তরাজ্যের ‘অফিশিয়াল রোল অব দ্য পিয়ারেজ’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে দেশটির সব ডিউক ও অভিজাতদের আনুষ্ঠানিক তালিকা সংরক্ষিত থাকে। এটি তার রাজকীয় উপাধি ও মর্যাদা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের একটি বড় ধাপ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit