মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অংশ নেবে না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবেন না। ট্রাম্পের দাবি, কারণ দেশটির আফ্রিকানার জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানারদের হত্যা ও নির্যাতন চলছে এবং তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে।

তিনি লেখেন, জি-২০ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হওয়াটা সম্পূর্ণ লজ্জাজনক। আফ্রিকানারদের হত্যা ও নিপীড়ন করা হচ্ছে, তাদের জমি ও খামার জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। এ মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে অংশ নেবেন না।

ট্রাম্প আরও জানান, তিনি ২০২৬ সালের জি-২০ সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী, যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অংশগ্রহণে আসন্ন জি-২০ সম্মেলন আগামী ২২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। 

সূত্র: আনাদোলু

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit