আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৭ নভেম্বর) ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক বৈঠকের পর এক বিবৃতিতে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ইরনার।
পাকিস্তান সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গালিবাফ। এ সময় ইরানি স্পিকার পাক প্রধানমন্ত্রীকে একটি সুন্দর চিত্রকর্ম উপহার দেন যাতে লেখা ‘পাকিস্তান ও ইরানের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’।
বৈঠকের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান। তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অন্যদিকে সম্প্রতি ইরান-ইসরাইল যুদ্ধে সময় তেহরানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪০