মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সম্পর্ক জামা বদলানোর মতো নয়, থাকতে হয় কমিটমেন্ট: কোয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : তবে এবার ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।’

তার কথায়, ‘এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘তাই জামা কাপড় দলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ও ভাবেই ভালোবাসতে ভালোবাসি।’
 
১৬ বছর পরে বড়পর্দায় একসঙ্গে ফিরেছেন বাবা রঞ্জিত মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক। ‘স্বার্থপর’ ছবিতে বাবা আইনজীবী আর তার মক্কেল হলেন মেয়ে।

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit