শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগতভাবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’। প্রতিবছরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যেখানে তার সঙ্গে মূল লড়াইটা হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। এবার দুজন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও লড়বেন। এই প্রতিযোগিতায় আছেন ১১ জন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়ন দিয়েছে ফিফা। যেখানে গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, গোলরক্ষক, কোচ, ফুটবলভক্ত এবং সেরা একাদশ নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার লড়াইয়ে ১১ এবং বর্ষসেরা নারী ফুটবলার হতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফিফা দ্য বেস্ট (পুরুষ) মনোনয়ন পেলেন যারা

উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল ফিফা দ্য বেস্ট (নারী) মনোনয়ন পেলেন যারা

স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন

সাধারণত ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে ফিফা দ্য বেস্ট ফুটবলার মনোনয়নে লড়তে দেখা যায় না সময়ের অন্যতম দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট তাদের আবারও ব্যক্তিগত এমন পুরস্কার জয়ের পাদপ্রদীপে নিয়ে আসে। এবার তাদের উভয়েই নেই ফিফা দ্য বেস্ট মনোনয়নের তালিকায়। তবে তারা আছেন পুরুষ ফুটবলের সেরা একাদশের মনোনয়নে। ৮৮ ফুটবলারদের মধ্যে ভোটের মাধ্যমে বর্ষসেরা এই একাদশ নির্বাচিত হবে। যেখানে মেসি-রোনালদোসহ আছেন ২২ ফরোয়ার্ড।

এ ছাড়া বর্ষসেরা নারী ফুটবল কোচ হওয়ার দৌড়ে আছেন– সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ওয়েগম্যান।

বর্ষসেরা গোলরক্ষক মনোনয়ন

পুরুষ : অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি

নারী : অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস-জয়সি

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/সকাল ১০ :০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit