শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপ দমনে পুলিশের অভিযানে আটক-৬

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের কিছু আবাসিক হোটেলে সম্প্রতি অসামাজিক কার্যকলাপের বিস্তার ঘটছে, যার ফলে সমাজে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি বাড়ছে নানা ধরনের অপরাধ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের চিহ্নিত কয়েকটি আবাসিক হোটেলকে নজরদারিতে রেখেছে রাঙামাটি জেলা পুলিশ।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (তারিখ) মধ্যরাতে শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত আরজু বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন; (১) মোঃ জয়নাল আবেদিন (২৭), পিতা মোঃ জালাল উদ্দিন, গ্রাম মধ্য বোয়ালখালী, থানা দীঘিনালা, জেলা খাগড়াছড়ি; (২) মোঃ আবু বাক্কার (৩৫), পিতা সোহরাব আলী, সাং ফোকসা পাড়া, থানা লংগদু, জেলা রাঙামাটি; (৩) রোমানা আক্তার (২০), পিতা আবুল বাশার, সাং চৌমুনী বেপারী পাড়া, থানা ডবল মুরিং, চট্টগ্রাম; (৪) নার্গিস আক্তার মুন্নি (২০), পিতা আব্দুল খালেক, সাং চকরিয়া বাংলা ব্রিজ হার, থানা চকরিয়া, জেলা কক্সবাজার; (৫) সাথী আক্তার (১৯), পিতা জাহাঙ্গীর আলম, সাং জয়পুর, থানা ফেনী সদর, জেলা ফেনী; (৬) জান্নাত আরা (১৯), পিতা সৈয়দ হোসেন, সাং তুলাতুলি, থানা কক্সবাজার সদর, জেলা কক্সবাজার।

অভিযান পরবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে  রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তিনি বলেন, রাঙামাটি একটি পর্যটননির্ভর শহর। প্রতিনিয়ত এখানে পর্যটকদের আনাগোনা থাকে। রাঙামাটি শহরসহ দেশের পর্যটন এলাকাগুলো কেবল ভ্রমণ নয়, সামাজিক ও সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতীক। অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়া কেবল ব্যক্তিগত নয়, গোটা সমাজের মর্যাদাকেও ক্ষুন্ন করে।আমাদের শ্রদ্ধাভাজন পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে প্রত্যেক নাগরিকের সচেতন ভূমিকা রাখা জরুরি ওসি বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চা বাড়াতে হবে। তাই পরিবার ও সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বানও জানিয়েছেন ওসি।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit