শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে রাঙামাটি শহরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সামছুল আলম আকাশকে(২৭) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে।সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠিদের নিয়ে পতিত আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচী পালনের পাশাপাশি পলাতক নিষিদ্ধ নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন।তার বিভিন্ন কর্মকান্ডে আতঙ্কের পাশাপাশি জনমনে শঙ্কার সৃষ্টি করছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।এই ধরনের কর্মকান্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুকনা কেন তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit