শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

গভর্নর বেসিয়ার জানিয়েছেন, বিমানটির তিন ক্রু সদস্য সম্ভবত নিহতদের মধ্যে রয়েছেন। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা দিচ্ছিল। এসময় বিমানবন্দরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। অন্তত ১১ জন আহত হয়েছেন। যাদের অনেকের আঘাত খুবই গুরুতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে প্রায় ১ লাখ ৪৪ হাজার লিটার জ্বালানি ছিল। ফলে আগুন আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা বলছেন, এই বিপুল পরিমাণ জ্বালানিই পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ করে তুলেছে। দুর্ঘটনার ফলে বিমানবন্দরের কাছে অবস্থিত দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ির যন্ত্রাংশ সরবরাহের দোকানে কাজ করা দুই কর্মী এখনও নিখোঁজ রয়েছেন।

ইউপিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, তাদের তিন ক্রু বিমানে ছিলেন। তবে হতাহতের বিষয়ে তারা এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। তারা সাময়িকভাবে লুইসভিলের ওয়ার্ল্ডপোর্টে প্যাকেজ সর্টিং কার্যক্রম বন্ধ রেখেছে।

এই ভয়াবহ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। গভর্নর বেসিয়ার জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে এবং তদন্তকারী দল বুধবার কেন্টাকিতে পৌঁছানোর কথা রয়েছে। স্থানীয় পুলিশ সতর্ক করেছে যে দুর্ঘটনাস্থলটি আগামী কয়েক দিন ধরে সক্রিয় থাকবে এবং জনসাধারণকে ঘটনাস্থলে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit