মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দল ঘোষণা বিসিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। 

দলে আছেন ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে বাজে সময় পার করা ব্যাটার জাকের আলী। তিনি ৬ টেস্টের ১১ ইনিংসে চারটি ফিফটি করেছেন। ‘এ’ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে। 

পেস বোলিং বান্ধব দল দিয়েছে বাংলাদেশ। চার পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদকে রাখা হয়েছে দলে। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ। 

টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাদমান ইসলাম আছেন। তিনি টেস্টে রান পাচ্ছেন। তার সঙ্গী হিসেবে মাহমুদুল হাসান জয়কে রাখা হয়েছে। 

বাংলাদেশ ১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে। সব ঠিক থাকলে মুশফিকুর রহিম ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন। ম্যাচে নামার আগে মুশফিক এনসিএলের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit