শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

নির্বাচনী হলফনামায় প্রার্থীদের মিথ্যা তথ্য নিয়ে তৎপর দুদক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা যাতে হলফনামায় মিথ্যা তথ্য দিতে না পারে, সে বিষয়ে তৎপর রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের সম্পদ সংক্রান্ত তথ্য যাচাইয়ে প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, অতীতের মতো এবারও দুদক তৎপর রয়েছে। বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া গেলে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কিংবা নির্বাচন কমিশন থেকে অনুরোধ এলেও সংসদ সদস্য প্রার্থীদের হলফনামা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদকের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য আমরা খতিয়ে দেখব।

হলফনামায় উল্লিখিত স্থাবর সম্পদ ও অর্থের পরিমাণের সঙ্গে বাস্তব অবস্থার মিল-অমিল যাচাই করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে নির্বাচনের বিভিন্ন ধাপে। এদিন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit