বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। সে কারণেই দিল্লিগামী ওই বিমানটিকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সতর্কতামূলক অবতরণ করানো হয়। সেখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সোমবার সান ফ্রান্সিসকোর থেকে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭৪ বিমানটির। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান পাইলটকে। তিনি ঝুঁকি না-নিয়ে বিমানটিকে উলানবাটোরের বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। 

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব ত্রুটি মেরামত করে, তা আবার গন্তব্যে রওনা করানো হবে। যাত্রী এবং কেবিন ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সবার আগে গুরুত্ব পায়।

আগেও বার বার নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ডিজিসিএ-র প্রশ্নের মুখেও পড়েছে এয়ার ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit