শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’ যথেষ্ট হয়েছে, লেবাননে আর হামলা নয় : ইসরায়েলকে ট্রাম্প

আমরা ত্রাণ চাইনা, পরিত্রাণ চাই- ড. আতিক মুজাহিদ 

মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : “আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। কুড়িগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন চাই। আমরা দারিদ্র্যসীমার নিচে নয়, সর্বোচ্চ মর্যাদা নিয়ে বাঁচতে চাই।”এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর চরাঞ্চলের এক সমাবেশে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমাকে যদি ২৬, কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠান আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। চরাঞ্চলের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে যা করণীয় আমি তাই করবো।

তিনি বলেন,  রাজনীতি আমার পেশা না, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করবো। অবহেলিত কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে রুপান্তর প্রচেষ্টা করবো। আমি সংসদে সবার আগে কুড়িগ্রামকে গুরত্বের সাথে তুলে ধরবো।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ। সমাবেশে তিনি কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবন্ধ হন।

এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের শতাধিক জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit