শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর  পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এমরান হোসেন, তার ভাই হায়দার আলী ও খাদেমুল ইসলাম কে সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, আওয়ামী ও জামায়াত সন্ত্রাস দ্বারা হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পত্নীতলা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে শনিবার উপজেলার কাটাবাড়ি বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও জামাতের সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য আবদুল বাসের, ফরিদ, তাহের, আব্বাস আলি, সোহেল রানা, আলম হোসেন, আকবর আলী, মুহিদুল ইসলাম, গোলাপ, খাইরুল, ইসমাইল, আইজুল হক, রোকন, মোহাম্মদ আলী ও ফিরোজ হোসেনসহ একদল সন্ত্রাসী সাম্প্রতিক সময়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেন এর পরিচালনায় মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit