বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

আকবরের নেতৃত্বে হংকংয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : আকবর আলীর হাত ধরে বাংলাদেশ জিতেছিল তাদের একমাত্র আইসিসি শিরোপা। ২০২২ অ-১৯ বিশ্বকাপ জেতা এই উইকেটরক্ষক ব্যাটার অবশ্য পরে বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি এখনও। তবে তার সামনে আবারও বাংলাদেশের অধিনায়ক হওয়ার সুযোগ এসেছে। এবার মঞ্চটা হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টের। 

এখনও পর্যন্ত হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবে গত আসরে দুর্দান্ত পারফরম করে সেমিফাইনালে উঠেছিল দলটি। এবার সেই সাফল্য আরও এগিয়ে নিতে চায় টাইগাররা।

দলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। গত আসরেও তিনি দলের হয়ে খেলেছিলেন। গত বছরের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা ওপেনার জিশান আলমও দলে আছেন। তিনি চার ম্যাচে ১৫২ রান করেছিলেন ৭৬ গড়ে, সঙ্গে নিয়েছিলেন ৬ উইকেট।

দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও, যিনি গত আসরে চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও এবার দলে যুক্ত হয়েছেন। তিনি তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

দলটির বাকি সদস্যরা হলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit