সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

অসহ্য মাথাব্যথা দূর করবে রান্নাঘরের ৩ মসলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : সাধারণ মাথা ব্যথা কমাতে অনেকেই প্যারাসিটামল বা বেদনানাশক ওষুধ খান। যখন-তখন ওষুধ খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তাই কিছুটা ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন আপনারা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সকলের হাতের কাছেই এমন তিনটি মসলা রয়েছে, যা মাথা ব্যথা উপশম করতে পারে সহজেই। চলুন জেনে নিই সেই সম্পর্কে-


দারুচিনি: সবার রান্নাঘরেই দারচিনি থাকে। দারুচিনি গুঁড়ো দিয়ে চা খেলে বা দারচিনির তেল মাথায় মালিশ করলে মাথাব্যথা কমে যায় অনেকটাই। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই মসলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে।
 
আদা: অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ ভরপুর আদায়। যদি চায়ে দিয়ে খাওয়া যায় তা হলেও আরাম মিলতে পারে। মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকাগুলিতে যে প্রদাহ হয়, তা নিরাময় করতে পারে আদা। পাশাপাশি যদি ঠান্ডা লেগে এমন সমস্যা হয়, সে ক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে জলে আদা দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলের ভাপ নেওয়া যেতে পারে।
 
লবঙ্গ: আদার বদলে লবঙ্গ দেয়া চা খেলেও অনেক সময় মাথা ব্যথা থেকে মুক্তি মেলে। এ ছাড়াও লবঙ্গ থেঁতো করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এ বার মাঝেমধ্যেই নাকের কাছে ধরে, গন্ধ শুঁকতে থাকুন। লবঙ্গ খাওয়ার পাশাপাশি, স্মেল থেরাপিতেও এর ব্যবহার রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit