বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

নওগাঁয় মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫১ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” ধর্ম যার যার, বাংলাদেশ সবার”এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা  বাস্তবায়নে মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর রমজানের মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের সক্রিয় ভুমিকা রাখতে হবে এবং  নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

মাসুদ হাসান তুহিন আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”। উক্ত সভায় উপস্থিত নারী পুরুষ সহ তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের নান ভাবনা,আশা প্রত্যাশা ও অভিমত তুলে ধরেন। এবং প্রধান আতিথি তাদের প্রশ্নের উত্তর দেন। 

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, কে এম মমিনুল হক ছানা, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম মোর্তজা পল, সদর উপজেলা মহিলা দলের  সদস্য জাহানারা বেগম কাজল  সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit