সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নেত্রকোণায় চায়না দুয়ারী জাল বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ও নেত্রকোণা পৌরসভার মোড়ে চায়না দুয়ারী জাল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা আনুমানিক বারোটার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশনের আয়োজনে এই মানববন্ধন করা হয়েছে।

এসময় বক্তব্য দেন – প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সমাজকর্মী মৃনালকান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন – হাওর, নদী, জলাশয়ের মাছ ও জলজ বাস্তুতন্ত্র সুরক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধ করতে হবে। চায়না দুয়ারী জালের কারণে মাছের ও মাছের রেনু পোণার ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরে চায়না দুয়ারী জাল বন্ধের জন্যে প্রশাসনের কাছে জোর দাবী জানান। কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত, ব্যবহার বন্ধের দাবীতে আজকের এই মানববন্ধন। প্রাকৃতিকভাবে মাছ ও জলজ প্রাণী এবং উদ্ভিদ বেড়ে ওঠার জন্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit