শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

এবার জোহরান মামদানির প্রশংসায় মাতলেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটদলীয় মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রশংসায় মেতেছেন ইলন মাস্ক। এক্সে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই বিলিয়নিয়ার লিখেছেন, জোহরানই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ।

ওই ভিডিওটি ২৬ অক্টোবর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি সমাবেশের। সেখানে শহরটি গভর্নর হোচুল মামদানির পক্ষে সাফাই গান এবং ভোট চেয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সমর্থকদের উদ্দেশে হোচুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু শহর নয়, দেশকেও পুনর্দখল করতে হবে। জোহরানকে নির্বাচিত করুন, আমেরিকাকে ফেরত আনুন।

হোচুল গত সেপ্টেম্বরেই দ্য নিউইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে মামদানির প্রশংসা করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আদর্শিক পার্থক্য থাকলেও আমি বিশ্বাস করি মামদানি নিউইয়র্ক সিটির জন্য প্রয়োজনীয় সাহস নিয়ে কাজ করবেন। ৩৩ বছর বয়সি মামদানি এই নির্বাচনে বাসস্থান খরচ নিয়ন্ত্রণ, ভাড়া সহনীয় করা ও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর কর বৃদ্ধি—এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন।

সম্প্রতি নির্বাচনী প্রচারণার মধ্যে মামদানির এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ব্রঙ্কসের এক মসজিদের বাইরে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ৯/১১-র পর আমার খালা হিজাব পরে সাবওয়েতে উঠতে ভয় পেতেন। তখন থেকেই মুসলিম নিউইয়র্কবাসীরা শিখেছে—তাদের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখতে হবে।

নানা বিতর্ক সত্ত্বেও মামদানি ক্রমেই তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন, আর ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তির প্রকাশ্য প্রশংসা তার প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলে বিশ্লেষকদের মত।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit