সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় র‌্যালিতে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুর ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ডলার মাহমুদ, শামীনূর রহমান শামীম, রিপন মন্ডল, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাবু, সাহারাজ আলম সনি, নওগাঁ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজল, যুবনেতা সিম, ম্নেহ, রাসেল, পারভেসসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে নওজোয়ান মাঠে এসে জড়ো হয়। এছাড়া তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে পৌর ও থানা যুবদলের গাছের চারা বিতরণ ও ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit