বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সফল খামারী ইসমাইল হোসেন টুকু, কর্মসংস্থান সৃষ্টি করেছেন ১২০ মানুষের

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : একজন সফল উদ্যোক্তা পোল্ট্রি  খামারি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকার  ইসমাঈল হোসেন টুকু। ২০০০  সালে তিনি তিনটি সেডে মাত্র ৫ হাজার সোনালী  মুরগির বাচ্চা নিয়ে তার খামারের যাত্রা শুরু করেন।  তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তিনতলা ও ছয়তলা বিশিষ্ট ৮ টি খামার রয়েছে।  সেখানে এখন ১ লাখের বেশি মুরগী উৎপাদন হচ্ছে।  

সফল খামারী ইসমাইল হোসেন টুকু বলেন, আমি শুরু থেকেই সোনালী মুরগী দিয়েই আমার খামারের যাত্রা শুরু করি এখনো সোনালী মুরগীই রয়েছে।  তিনি বলেন আমার ৮ টি খামারে এখন সব মিলিয়ে ১২০ জন কর্মচারী কাজ করছেন। তিনি বলেন আমার খামারে এখন সোনালীর বাচ্চা রয়েছে ৩০ হাজার, পুলেট রয়েছে ২০ হাজার এবং লেয়ার ডিমের রয়েছে ৫০ হাজার মুরগী। তিনি বলেন, এস এস বি পোল্ট্রি এন্ড হ্যাচারী কমপ্লেক্স, রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ, রিফাদ এগ্রো ইন্ডাস্ট্রিজসহ আমার কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। 

সফল এই উদ্যোক্তা বলেন, আমি এতবড় একজন খামারী অথচ এখনো সরকারি ভাবে কোনদিন কোন ক্রেস্ট বা সম্মাননা পেলাম না। জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর গ্রামের আরেক খামারী নুরনবী বলেন, আমি আগে বেকার ছিলাম টুকুর ভাইয়ের কাছ থেকে সোনালী মুরগীর বাচ্চা বাকি নিয়ে আমার খামার শুরু করি, তখন মুরগী বিক্রি করে আমি তাকে টাকা পরিশোধ করতাম। এভাবেই আমি আমার খামারের সংখ্যা বৃদ্ধি করি। তিনি বলেন আমি টুকু ভাইয়ের খামার দেখেই উদ্বুদ্ধ হয়েই আজ আমিও একজন সফল খামারীতে পরিনত হয়েছি। 

আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের খামারী আইয়ুব আলী  বলেন, আমি অন্য ব্যবসা করতাম জামালগঞ্জের সফল খামারী ইসমাইল হোসেন টুকুর ভাইয়ের কাছ থেকে ৫০০ পিচ  সোনালী মুরগীর বাচ্চা নিয়ে প্রথমে  আমার খামার শুরু করি তারপর থেকে আমার এখন তিনটি খামার রয়েছে সেখানে আমি এখন ১৫-২০ হাজার করে মুরগী পালন করি। তিনি বলেন, এই খামার করতে  টুকু ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি এখন একজন সফল খামারী, আমার খামারে এখন ৮ জন কর্মচারী নিয়মিত কাজ করছে বলেও জানান তিনি। 

ইসমাইল হোসেন টুকুর খামারে কাজ করা কর্মচারী রাজু আহমেদ আর গোলাম মোর্শেদ বলেন, আমরা ভাইয়ের খামারে ৮ বছর ধরে কাজ করছি সেখান থেকে আমরা যা পাই তা দিয়েই আমাদের সংসার ভালো চলছে। আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম  বলেন, জয়পুরহাট তথা আক্কেলপুর উপজেলার মধ্যে ইসমাইল হোসেন টুকু একজন সফল খামারী, তার দেখা দেখি এবং তার কাছ প্রশিক্ষণ নিয়ে এখন অনেকেই মুরগী লালন পালন করে সফল হয়েছেন। তার খামারসহ অন্যান্য খামারগুলোতে আমরা নিয়মিত তদারকি করে সেই সাথে সব সময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আমরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit