সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মরক্কোর সঙ্গে ড্র : ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : কেটে গেছে ৯২ বছর, তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেসাওরা। শক্ত প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে টানটান লড়াই শেষে ১-১ গোলে ড্র করেছে তারা।

রোববার ভোরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি ব্রাজিলের জন্য তাদের ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন থাকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারেনি তারা, সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল।

ম্যাচে পরিসংখ্যানেও দেখা যায় লড়াই ছিল সমানতালে। বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল, তবে আক্রমণে পাল্টা জবাব দিয়েছে মরক্কো। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় গড়ানোই ছিল স্বাভাবিক ফল।

ড্রয়ের ফলে গ্রুপ সি তে দুই দলই একটি করে পয়েন্ট পেল। তবে এই ম্যাচের পর নকআউট পর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় নিয়ে ভাবতে হবে ব্রাজিলকে। 

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/সকাল  ৮.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit