রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্কনিউজঃ আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে অধিনায়ক ও দলের নেতা হিসেবে পাওয়া জাতীয় দলের জন্য বড় সুবিধা বলে মন্তব্য করেছেন জুলিয়ানো সিমেওনে। একই সঙ্গে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির প্রশংসায়ও মুখর হন।

জুলিয়ানো বলেন, মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন এবং তাকে প্রতিদিন অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার মতে, মেসির নেতৃত্ব, মানসিক দৃঢ়তা এবং পেশাদার আচরণ পুরো দলকে আলাদা মাত্রার আত্মবিশ্বাস দেয়।

তিনি আরও জানান, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয় তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে সেই বিশ্বকাপ ফাইনালে মেসির হাতে ট্রফি ওঠানোর দৃশ্য তার জন্মদিনের দিনেই দেখা ছিল ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বের বিষয়।

সিমেওনে আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে মেসি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সতীর্থদের জন্য অনুপ্রেরণার উৎস। তার উপস্থিতি দলকে সবসময় সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে।

এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির প্রশংসা করতেও ভোলেননি তিনি। জুলিয়ানোর মতে, স্কালোনি এমন একজন কোচ, যিনি প্রতিটি খেলোয়াড়ের প্রয়োজন ও মানসিকতা গভীরভাবে বোঝেন এবং সেই অনুযায়ী দল পরিচালনা করেন।

আর্জেন্টিনা বর্তমানে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, যেখানে মেসির নেতৃত্বে দলটি আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২৬/রাত ৮.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit