সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. সুমন মিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক নুরুল হক নির্বাচিত হয়েছে।

পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মাঝে ১০টি পদের মাঝে ০৬টি পদের প্রার্থী কার্যকরী সভাপতি – মো. আলিউল আজিম, যুগ্ন-সম্পাদক শ্যামল কর, সহ:সাধারণ সম্পাদক – মো. আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক – মো. উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক – মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ – মো. আল আমীন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ০৪টি পদের মধ্যে সভাপতি মো. সুমন মিয়া মিয়া, সহ:সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মো. মজিবুর রহমান সৈকত নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উপজেলা ও জেলা বিএনপি‘র নেতাকর্মীগণ, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজী মো. আরিফুল ইসলাম।

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit