বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

নওগাঁয় বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলুর উঠান বৈঠক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের কোমাইগাড়ি এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নওগাঁ সরকারি কলেজের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুবুর রহমান ডাবলু ।

এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাথী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটিরব সদস্য আশিকুর আজাদ আশিক, সৌরভ খান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, যুবনেতা রুবেল সরকার ওয়ার্ড বিএনপি নেতা মামুন প্রমূখ উপস্থিত ছিলেন ।  প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন এছাড়াও তার বক্তব্যে আরো বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

 “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা,এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবু, এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাল মণ্ডল প্রমূখ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এলাকাবাসীর উপস্থিতিতে দুটি উঠান বৈঠক’ই ছিল জনসমাগমে মুখরিত।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit