মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

মিজানুর রহমান মিন্টু  ​জয়পুরহাট : “একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ আগস্ট) সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি’র উদ্যোগে এবং ‘বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র সহ-আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া আলোকচিত্রগুলো থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি ছবি বাছাই করে প্রদর্শনী গ্যালারিতে উপস্থাপন করেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর এবং এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম। ​প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া প্রদর্শনী গ্যালারি ঘুরে দেখেন এবং তরুণ আলোকচিত্রীদের তোলা ছবির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্য সচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক ও তরুণ আলোকচিত্রীরা।

​আয়োজকরা জানান, ফটোগ্রাফি এখন কেবল শখ নয়, বরং আধুনিক দৃশ্যশিল্প ও পেশার অন্যতম মাধ্যম। একটি ফ্রেমের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র ও ইতিহাসকে ধরে রাখা সম্ভব। নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের খুঁজে বের করা এবং তরুণদের উৎসাহ দিতেই প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখা হবে।

প্রতিযোগিতা শেষে দুটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।​স্কুল পর্যায়ে  প্রথম স্থান অধিকার করেছে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন। ​কলেজ পর্যায়ে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক প্রথম এবং একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা দ্বিতীয় স্থান অর্জন করে।

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit