মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় জামায়াতের উদ্যোগে  সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াত ইসলামীর  দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর স্বেচ্ছাশ্রমে প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।  শনিবার (২৫অক্টোবর) সকালে যশোরের  চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী থেকে দশপাখিয়া ও বাড়ীয়ালী থেকে হাউলী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এ রাস্তা সংস্কারকাজ করা হয়।  এ রাস্তায় স্কুল- কলেজ  ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসা নিতে পরিবার পরিকল্পনা কেন্দ্রে রোগীরা, ভূমি সেবা নিতে ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন তথ্য অফিসসহ দশ গ্রামের প্রায়  ত্রিশ হাজারের বেশি মানুষের চলাচল করেন। এ ছাড়াও মুমূর্ষু রোগী, গর্ভবতিমা ও শিশুরা এই রাস্তায় চলাচল করেন। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষামৌসুমে কাদা ও খরা মৌসুমে প্রচুর ধুলো হয়। এ বছর অতিবৃষ্টির কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনসাধারণের চলাচলের উপযোগী করতেই যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের নিদর্শনায় এ রাস্তাটি সংস্কার  কাজ করা হয়। 
এদিন ভোর  ছয়টা থেকে বিরতিহীন ভাবে সকাল দশটা পর্যন্ত  বাড়ীয়ালী ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হারুন অর রশিদ মন্টুর নেতৃত্বে প্রায় দেড়শত সেচ্ছাসেবী  অংশগ্রহণ করেন এ সংস্কার কাজে।এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে সেক্রেটারি ইখতার আলী, যুব জামাতের সভাপতি আশিকুর রহমান শাওন, যুব জামাতের সেক্রেটারি আবুহুরাইরা, জামায়াত নেতা  আব্দুল্লাহ আল মামুন, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ওলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজুর রহমান, হাবিবুর রহমান, দ্বীন মোহাম্মদ, মীজানুর রহমান, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও রকিবুর ইসলাম প্রমূখ। উপজেলার ভেতরে সবচেয়ে খারাপ রাস্তা ছিল এটি।  বাড়িয়ালি গ্রামের আমজাদ হোসেন  বলেন, রাস্তাটি সংস্কার হওয়ায়  এলাকার মানুষ সত্যিই অনেক উপকৃত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit