বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বাংলাদেশের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন রশিদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে রশিদ খান। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠেছেন ইবরাহিম জাদরান।

২০২৪ সালের নভেম্বরে বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রশিদ খান। প্রায় এক বছর পর আবারও শীর্ষে ফিরলেন। রশিদ খানের রেটিং পয়েন্ট এখন ৭১০। দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ। 

সিরিজ তিন ম্যাচে ২৩, ৯৫ ও ৯৫ রান করে সিরিজ সেরা ইবরাহিম জাদরান আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় পর্যায়ে। আফগান এই ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের জন্য এটিই সর্বোচ্চ অবস্থান। 

অলরাউন্ডার র‍্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। আজমতউল্লাহ ওমরজাই পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গা হারিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতউল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit