সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ডোমারে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী ২০%বাড়ীভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দপ্তরের শিক্ষক/কর্মচারী বৃন্দ অংশগ্রহন করেন।এতে সভাপতিত্ব করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ডোমার উপজেলার আহবায়ক শামছুদ্দিন হোছাইনী সুফি।

প্রচার সম্পাদক রইছুল আলমের সঞ্চালনায় শিক্ষক আব্দুল ওয়াদুত, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক হোসেন রাজু বক্তব্য রাখেন।পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় মাওঃ আব্দুল খালেক, এএসএম আব্দুল কাদের, আফসানা ইয়াসমিন আশা, দুলাল চন্দ্র রায়সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকায় আন্দোলনরত শিক্ষককে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষক মহল।অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলন কারীরা।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit