শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২শ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন, শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা।

এরইমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যকেই শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইবুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩ টি অভিযোগ আনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit