বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত ‌‌গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরাইলের শাস্তি দাবি করেন।

সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ এ কথা বলেন। ইসরাইল অবশ্য শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে মিসরের শারম আল–শেখ থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, গাজা পুনর্গঠনের তার পরিকল্পনায় ইসরাইল–ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেই।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি গাজা সম্মেলনে দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানালেও ট্রাম্প দাবি করেন, ‘তিনি অন্য পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন। আমি ভিন্ন কিছু নিয়ে কথা বলছি। আমরা গাজা পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করছি।’

ট্রাম্প আরও বলেন, ‘অনেকেই এক রাষ্ট্র সমাধান চান, আবার কেউ কেউ দুই রাষ্ট্র সমাধান সমর্থন করেন। এখনই আমি কিছু বলছি না… সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে তা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই হবে।’ তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা রাখার ইঙ্গিত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit